ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

আহত হোসেন আলীর পাশে তারেক রহমান: মানবিক সহায়তা ও স্বাবলম্বী হওয়ার সুযোগ

জুলাই মাসের আন্দোলনে পুলিশের গুলিতে আহত মো. হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের ছুড়িচালা এলাকায় হোসেন আলীর সঙ্গে সাক্ষাৎ করে একটি প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা তুলে দেয়।

‘আমরা বিএনপি পরিবার’ নামক একটি সংগঠনের প্রতিনিধি দল এই সহায়তা কার্যক্রম পরিচালনা করে। সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন উপদেষ্টা আবুল কাশেম। প্রতিনিধি দলটি হোসেন আলীর পরিবারের সঙ্গে বিস্তারিত কথা বলে তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করে। একইসাথে, তাকে স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি নতুন চায়ের দোকান চালু করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।

এ সময় কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, “প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে ‘আমরা বিএনপি পরিবার’ এই ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আহত হোসেন আলীকে শুধু চিকিৎসা সহায়তা নয়, বরং স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ব্যবসায়িক সহায়তাও দেওয়া হয়েছে।”

সহায়তা পেয়ে আহত হোসেন আলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন– গাজীপুর জেলা বিএনপির সদস্য মমতাজ উদ্দিন রেনু, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, এমট্যাবের সহ-সভাপতি শহীদুল আমিন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় আহত হোসেন আলী সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আবেদন জানিয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেল পাচারের আশঙ্কা, সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন

আহত হোসেন আলীর পাশে তারেক রহমান: মানবিক সহায়তা ও স্বাবলম্বী হওয়ার সুযোগ

আপডেট সময় : ০৩:০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬