ঢাকা ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

শ্রীপুরে কৃষকের সর্বনাশ: রাতের আঁধারে এক বিঘা শসা ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে রাতের আঁধারে এক কৃষকের প্রায় এক বিঘা জমির শসা ক্ষেত গোড়া থেকে কেটে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষক মোবারক হোসেনের আনুমানিক ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সবেমাত্র ফলন দেওয়া শুরু করা এই ক্ষেতটি শুক্রবার সকালে জমিতে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন হতভাগ্য এই কৃষক।

ভুক্তভোগী কৃষক মোবারক হোসেন উজিলাব এলাকার (ন্যাশনাল পোল্ট্রি সংলগ্ন) বাসিন্দা। দীর্ঘ কয়েক মাসের অক্লান্ত পরিশ্রম ও ধারদেনা করে তিনি এই শসা চাষ করেছিলেন। ফলন আসতে শুরু করায় যখন লাভের স্বপ্ন দেখছিলেন, ঠিক তখনই দুর্বৃত্তরা তার স্বপ্নকে মাটিতে মিশিয়ে দিল।

ক্ষতিগ্রস্ত কৃষক মোবারক হোসেন অশ্রুসিক্ত নয়নে বলেন, ‘অনেক কষ্ট করে ধারদেনা করে এই শসা চাষ করেছিলাম। ফলন আসতে শুরু করেছে—এই সময়ে সব গাছ কেটে দিল। এখন আমি কীভাবে ঋণ শোধ করব? পরিবারের খরচই বা চলবে কীভাবে? যারা এটা করেছে, তারা আমার সর্বনাশ করে দিয়েছে।’

এ ঘটনায় এলাকার কৃষকদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা শাহজাহান সরকার এই জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এটা কোনো সাধারণ দুষ্টমি নয়, পরিকল্পিতভাবে গাছের গোড়া কেটে পুরো ক্ষেত নষ্ট করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কৃষকের কষ্টের ফসল নষ্ট করা মানে সমাজের ক্ষতি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, পাশেই একটি খেলার মাঠ থাকায় কৃষক মোবারক হোসেন মাঠে খেলতে আসা কিছু কিশোরকে ফসলের ক্ষতি না করতে সাবধানে খেলাধুলা করার অনুরোধ করেছিলেন। অভিযোগ রয়েছে, এ নিয়ে কিছু ছেলে তার ওপর ক্ষিপ্ত হয়ে হুমকিও দিয়েছিল। অনেকে ধারণা করছেন, কিশোর গ্যাং বা নেশাগ্রস্ত কয়েকজন তরুণ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এমন অমানবিক ঘটনার পর এলাকাবাসী ক্ষতিগ্রস্ত কৃষককে সান্ত্বনা জানাতে জড়ো হন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

শ্রীপুরে কৃষকের সর্বনাশ: রাতের আঁধারে এক বিঘা শসা ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৩:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬