ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

পাকুন্দিয়ায় হোসেন্দী আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১২৪নং হোসেন্দী আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বুধবার সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আল-আমীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তাদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম পলাশ। এছাড়াও, স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এই আনন্দঘন আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

পাকুন্দিয়ায় হোসেন্দী আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণী

আপডেট সময় : ০৬:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬