মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

মেজর হাফিজের মন্ত্রী হওয়ায় তজুমদ্দিনে উৎসবের আমেজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ভোলা-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করায় তাঁর নির্বাচনী এলাকা তজুমদ্দিন উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। এই উপলক্ষে মঙ্গলবার বিকেলে এক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের খবর প্রকাশিত হওয়ার পর থেকেই তজুমদ্দিনের বিভিন্ন প্রান্তে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে এবং বিজয় মিছিলের মাধ্যমে উল্লাস প্রকাশ করেন। সন্ধ্যার পর ইয়াছিনগঞ্জ, বাংলা বাজার, খাসেরহাট বাজারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে কর্মীরা বিজয় মিছিল বের করেন। ইয়াছিনগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর মাতব্বরের নেতৃত্বে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা মিষ্টি বিতরণ করে তাদের আনন্দ ভাগাভাগি করে নেন।

মিছিল ও আনন্দ সমাবেশে অংশগ্রহণকারীরা নব নির্বাচিত সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে তজুমদ্দিন এবং লালমোহন উপজেলাবাসীর আস্থা অর্জন করেন। তাঁর মন্ত্রীত্ব প্রাপ্তিতে স্থানীয় জনগণের মধ্যে নতুন আশা ও উদ্দীপনার সঞ্চার হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের বিক্ষোভ: দেশবিরোধী অপতৎপরতা রুখে দাঁড়ানোর প্রত্যয়

মেজর হাফিজের মন্ত্রী হওয়ায় তজুমদ্দিনে উৎসবের আমেজ

আপডেট সময় : ০৯:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬