ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

জামায়াত নেতা রফিকুল ইসলাম খান বিরোধীদলীয় হুইপ নির্বাচিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বিরোধীদলীয় হুইপ মনোনীত হয়েছেন। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বিরোধী দলের সংসদীয় দলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে মাওলানা রফিকুল ইসলাম খান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট পান। এই নির্বাচনে মাত্র ৫৯৪ ভোটের ব্যবধানে জয়ী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন এবং সেবার বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফীর কাছে পরাজিত হয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

জামায়াত নেতা রফিকুল ইসলাম খান বিরোধীদলীয় হুইপ নির্বাচিত

আপডেট সময় : ০৮:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬