ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

অর্ধকোটি টাকার ভারতীয় মদের চালানসহ দুই মাদক কারবারি আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একটি নোহা গাড়ি ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় মদের চালানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার ভোরে উপজেলার নভাগী গ্রামে এই অভিযান পরিচালিত হয়। পুলিশের হাতে আসা ১,২২৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে একটি কালো রঙের নোহা গাড়ি সন্দেহজনকভাবে সীমান্তবর্তী এলাকায় চলাচল করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই কামরুল আলম, এসআই আমিরুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, এএসআই আবুল কালাম এবং তাদের সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়িটি কৌশলে নভাগী গ্রামের ভেতর প্রবেশ করায়। এরপর নজরদারি বাড়িয়ে গ্রামের মৃত আব্দুল মালিকের বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে গাড়িটি আটক করা হয় এবং মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।

আটকদের মধ্যে রাকিবুল ইসলাম রুবেল (৩২) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার চন্দ্রগ্রামের ওয়াহিদ আলীর ছেলে এবং সাগর মোল্লা (৩৪) মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার হালিয়াঘাট গ্রামের খোকন মোল্লার ছেলে।

উল্লেখ্য, সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে মাদক ও ভারতীয় পণ্য আমদানির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এর আগেও বিভিন্ন সময়ে ট্রাক, পিকআপ এবং নোহা গাড়ি ভর্তি মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য উদ্ধারের ঘটনা ঘটেছে। এ ধরনের সফল অভিযানের জন্য কোম্পানীগঞ্জ থানা পুলিশ সিলেট রেঞ্জ এবং জেলা পুলিশ থেকে একাধিকবার পুরস্কৃত হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, আটককৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এই মাদক দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে নিয়মিত চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

অর্ধকোটি টাকার ভারতীয় মদের চালানসহ দুই মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৭:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬