ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

নোয়াখালীতে ছাত্রদল নেতার ঘরে তালাবদ্ধ করে আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর বিচ্ছিন্ন উপজেলা হাতিয়ায় গভীর রাতে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। চানন্দী ইউনিয়নের নলেরচর গ্রামে ছাত্রদল নেতা ইয়াসিন আলী সুজনের বসতঘরে বাইরে থেকে তালা লাগিয়ে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘরটি আসবাবপত্রসহ মূল্যবান মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-নাট্য বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী সুজনের বাড়িতে তার বাবা মো. বেলাল মিয়া বসবাস করতেন। তবে ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না। একদল অজ্ঞাত দুর্বৃত্ত রাতের অন্ধকারে ঘরের দরজার বাইরে তালা লাগিয়ে দেয় এবং পরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। অগ্নিকাণ্ডের ভয়াবহতা দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এ সময় তারা ঘরের বাইরে তালা দেখতে পান। আগুনের লেলিহান শিখায় ঘরের ভেতরের বিভিন্ন আসবাবপত্র, কাপড়চোপড় এবং অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ছাত্রদল নেতা ইয়াসিন আলী সুজন জানান, তার বাবা ঘটনার রাতে বাড়িতে না থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন। তিনি অভিযোগ করেন, সম্প্রতি একটি বাজারে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণের যে অভিযোগ উঠেছে, তিনি প্রকাশ্যে সেই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছিলেন। এই ঘটনার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তার বাড়িতে তালা লাগিয়ে আগুন দিয়েছে বলে তিনি ধারণা করছেন।

এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় বিএনপি ও নাগরিক পার্টি। হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, নির্বাচনের পর থেকেই এলাকায় একের পর এক সহিংস ঘটনা ঘটছে। শান্ত হাতিয়াকে অশান্ত করে তোলার এই প্রবণতা উদ্বেগজনক। তিনি এই আগুন সন্ত্রাসকে কোনো দলের জন্যই কাম্য নয় উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহবায়ক শামসুল তিব্রিজ জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং এ ব্যাপারে খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাবেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জনমনে ক্ষোভ বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

নোয়াখালীতে ছাত্রদল নেতার ঘরে তালাবদ্ধ করে আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬