বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে বাংলাদেশে নিযুক্ত চেক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত ড. এলিসকা জিগোভার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে অবস্থিত সেনাসদরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুসংহত ও সম্প্রসারিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বৈঠকে রাষ্ট্রদূত ড. এলিসকা জিগোভা প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাময় ক্ষেত্রগুলো তুলে ধরেন। বিশেষত, সরকারি পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর (জিটুজি টিওটি), যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) এবং প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই এই সহযোগিতা জোরদার করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 
























