মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

শীতের আমেজ উধাও, তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

ক্যালেন্ডারের হিসাবে শীতকাল চলমান থাকলেও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ প্রায় নেই বললেই চলে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শীতের এই আমেজ আর ফিরে আসার সম্ভাবনাও কম।

বুধবার সকাল ৯টা থেকে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দুই থেকে তিন দিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। সামগ্রিকভাবে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

দেশের কিছু কিছু স্থানে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা থাকলেও, সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। তবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের বিভিন্ন এলাকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর দক্ষিণখানে দন্তচিকিৎসক পিনু হত্যা: জুতার ছাপের সূত্র ধরে স্বামী সোহেল রানা গ্রেপ্তার, রিমান্ড আবেদন

শীতের আমেজ উধাও, তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

আপডেট সময় : ০৫:০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬