ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে ঢাকা ও পার্শ্ববর্তী তিন জেলায় নামছে বিজিবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী তিনটি জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়নের ৩৮ প্লাটুন সদস্য আগামী বৃহস্পতিবার থেকে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে।

বুধবার দুপুরে পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান। তিনি জানান, ঢাকা সেক্টরের অধীনে বিজিবি ৫ ব্যাটালিয়ন এলাকায় মোট ৩৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে।

নির্বাচনী নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে রাজধানীর প্রবেশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি স্থাপন করা হবে। লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান আরও জানান, বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। এছাড়া, যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট) এবং কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে হেলিকপ্টারও ব্যবহার করা হবে।

নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে এবার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মধ্যে রয়েছে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) এবং আধুনিক সিগন্যাল সরঞ্জাম। সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন সদরে একটি বিশেষ মনিটরিং সেলও গঠন করা হয়েছে।

বিজিবি অধিনায়ক উল্লেখ করেন যে, এবার ভোটকেন্দ্রের ভেতরে বিজিবির প্রবেশের ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো বিধিনিষেধ নেই। প্রিজাইডিং অফিসার সহায়তা চাইলে অথবা কেন্দ্রে কোনো ধরনের সহিংসতা বা জাল ভোটের আশঙ্কা দেখা দিলে, বিজিবি তাৎক্ষণিকভাবে কেন্দ্রে প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত: ২৫ কার্যদিবসে রেকর্ড ৯৪ বিল পাস

জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে ঢাকা ও পার্শ্ববর্তী তিন জেলায় নামছে বিজিবি

আপডেট সময় : ০৪:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬