ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

‘জালিয়াতি বন্ধ না হলে প্রযুক্তিতে অগ্রগতি অসম্ভব’, জুলাই আন্দোলনকারীরাই বিশ্ব নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশে জালিয়াতি ও প্রতারণার সংস্কৃতি বন্ধ না হলে তথ্যপ্রযুক্তি খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব নয়। একই সাথে তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রশংসা করে বলেন, এই আন্দোলনের অংশগ্রহণকারীরাই একদিন বিশ্ব নেতৃত্বে চলে আসবে। বুধবার দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস তাঁর বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, বাংলাদেশ বর্তমানে জালিয়াতি ও প্রতারণার ক্ষেত্রে ‘সেরাদের সেরা’ হিসেবে পরিচিতি পেয়েছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। তিনি জোর দিয়ে বলেন, প্রযুক্তিক্ষেত্রে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে এই জালিয়াতির প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে। দেশের সক্ষমতা ও সম্ভাবনা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে চলতে চাই। আমাদের সেই সামর্থ্য রয়েছে।’

জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, ওই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছিল, তেমনই ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই অভ্যুথানের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর যে তীব্র গণবিক্ষোভ তৈরি হয়েছিল, তা একটি ‘মহা শক্তিশালী’ সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছিল। এই আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন প্রজন্মের উত্থান হয়েছে, তারাই একদিন বিশ্ব নেতৃত্ব দেবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত: ২৫ কার্যদিবসে রেকর্ড ৯৪ বিল পাস

‘জালিয়াতি বন্ধ না হলে প্রযুক্তিতে অগ্রগতি অসম্ভব’, জুলাই আন্দোলনকারীরাই বিশ্ব নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০২:২১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬