মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম ‘নারী ও শিশু মন্ত্রণালয়’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন থেকে এই মন্ত্রণালয়ের নতুন নাম হবে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’। মঙ্গলবার (৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল নিকার-এর প্রথম বৈঠক। সভায় মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত করা হলেও এর ইংরেজি নাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে দাপ্তরিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে এই মন্ত্রণালয়ের ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ আগের মতোই বহাল থাকবে।

প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে এবং মন্ত্রণালয়ের কাজের পরিধিকে আরও যুগোপযোগী করতে এই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শীঘ্রই এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেপরোয়া অটোরিকশার ধাক্কায় নেত্রকোণায় ৬ বছরের শিশুর মৃত্যু

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম ‘নারী ও শিশু মন্ত্রণালয়’

আপডেট সময় : ০৩:৫৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬