ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ জয়ের লক্ষ্য: ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের দ্বারে বার্তা পৌঁছাবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আসন্ন গণভোটে জনমত গঠন এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

বৈঠকে গৃহীত পরিকল্পনা অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে আরইবির আওতাধীন দেশের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক লিফলেট পৌঁছে দেওয়া হবে। লিফলেট বিতরণের পাশাপাশি গ্রাহকদের কাছে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার যৌক্তিকতা ও গুরুত্ব ব্যাখ্যা করবেন সংশ্লিষ্ট কর্মীরা। এছাড়া দেশের ১৮ লাখ প্রিপেইড গ্রাহককে নিয়ে অঞ্চলভিত্তিক বিশেষ সভার আয়োজন করা হবে।

প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে এবং ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরতে দেশজুড়ে মাইকিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজিটাল প্রচারণার অংশ হিসেবে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে নিয়মিত প্রচার কার্যক্রম চালানো হবে। পাশাপাশি দেশব্যাপী আরইবির সকল কার্যালয় ও গুরুত্বপূর্ণ ভবনগুলোতে ড্রপ-ডাউন ব্যানার প্রদর্শন করা হবে।

সভায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, দেশের মানুষ আত্মত্যাগের বিনিময়ে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছে। তারা আর কোনোভাবেই ফ্যাসিবাদী শাসনে ফিরে যেতে চায় না। ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করা অপরিহার্য।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ এবং আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম। এছাড়া জুম প্ল্যাটফর্মের মাধ্যমে আরইবির মাঠ পর্যায়ের ৪১৭ জন জিএম ও ডিজিএম এই বৈঠকে যুক্ত হয়ে প্রচার কার্যক্রম সফল করার বিষয়ে দিকনির্দেশনা গ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থাভাবে বন্ধ হতে বসা শিক্ষার্থীর শিক্ষাজীবনের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

গণভোটে ‘হ্যাঁ’ জয়ের লক্ষ্য: ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের দ্বারে বার্তা পৌঁছাবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

আপডেট সময় : ০৩:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬