ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ইভ্যালির শীর্ষ দুই কর্মকর্তা ফের গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে শুধু ধানমন্ডি থানাতেই তাদের বিরুদ্ধে শতাধিক পরোয়ানা কার্যকর করার অপেক্ষায় ছিল। তাদের বিরুদ্ধে প্রতারণা ও গ্রাহকদের অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ রয়েছে।

এর আগে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিল মাসে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পেয়েছিলেন। কিন্তু নতুন করে জারি হওয়া পরোয়ানা এবং অভিযোগের ভিত্তিতে তারা আবারও গ্রেপ্তার হলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থাভাবে বন্ধ হতে বসা শিক্ষার্থীর শিক্ষাজীবনের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

ইভ্যালির শীর্ষ দুই কর্মকর্তা ফের গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬