ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ইসির আপিল শুনানিতে বৈধতা পেলেন জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে শনিবার (১০ জানুয়ারি) তার প্রার্থিতা বহাল রাখা হয়।

এর আগে মামলার তথ্য গোপনের অভিযোগে আযাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন। সেখানেই আপিলের প্রেক্ষিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

শুনানি শেষে আযাদের আইনজীবী সাংবাদিকদের কাছে তার প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল শুনানি শুরু হয়েছে শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে এবং চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিন ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এরপর ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০ নম্বর, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০ নম্বর এবং ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সীমা ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। এরপর ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপির ওপর হামলায় বিএনপির নীরবতা নিয়ে সারজিস আলমের হুঁশিয়ারি: ‘সন্ত্রাসীদের লালন করবেন না’

ইসির আপিল শুনানিতে বৈধতা পেলেন জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ

আপডেট সময় : ০২:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬