জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা, পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ সব ইউনিয়ন বিএনপির কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চাঁদপুর জেলা বিএনপি।
ফরিদগঞ্জের একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে চাঁদপুর-৪ আসনটি গঠিত। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ।
বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই ফরিদগঞ্জে বিভিন্ন সময় সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেন মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের অনুসারীরা। এতে বিভক্ত হয়ে পড়েন মাঠ পর্যায়ের কর্মী-সমর্থকরা।
এ বিষয়ে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লা সেলিম বলেন, ‘আমাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থীর পক্ষে নির্বাচনি কার্যক্রম পরিচালনার সুবিধার্থে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরে নতুন কমিটি ঘোষণা করা হবে। যেন আমাদের প্রার্থীর নির্বাচনে কোনও ব্যাঘাত না হয়।’
রিপোর্টারের নাম 
























