ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

আবাসিক হোটেল থেকে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ভোলার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আমির হোসেন তালুকদার (৩৬) লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং লালমোহন পৌর যুবলীগের সদস্য। ভোলা শহরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আমির হোসেন ভোলা শহরের একটি আবাসিক হোটেলের তিনতলার একটি কক্ষ ভাড়া করে সেখানে থাকেন। পরদিন আর কক্ষ থেকে বের হননি। বিষয়টি সন্দেহজনক মনে হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। শুক্রবার রাতে পুলিশ দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

আবাসিক হোটেল থেকে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫