মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০২ অপরাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ইন্ডিয়ান আইডল থেকে বাদ পড়ার পর গানে গানে নেটদুনিয়া মাতাচ্ছেন রিতো রিবা

  • হালনাগাদ সময় : ০২:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান আইডলের মঞ্চে জায়গা হয়নি সেরা ১৫-তেও। অথচ সেই প্রতিযোগিতায় বাদ পড়া শিল্পীর গানই এখন মাতাচ্ছে নেটদুনিয়া। বলছি ভারতের অরুণাচল প্রদেশের গায়ক ও গীতিকার রিতো রিবার কথা। তাঁর গাওয়া ‘দিলরুবা দিলনাশী’ গানটি এখন ফেসবুক ও ইনস্টাগ্রাম রিলসে বেশ জনপ্রিয়। ভারত ছাড়িয়ে উপমহাদেশের সংগীতপ্রেমীদের মধ্যেও গানটি নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।

রিতোর এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের সংগ্রাম। ২০২২ সালে নিজের লেখা ও সুর করা ‘হীর রঞ্জা’ গান নিয়ে ‘ইন্ডিয়ান আইডল ১৩’-এর অডিশনে অংশ নেন তিনি। বিচারক ও দর্শকদের প্রশংসা পেলেও শেষ পর্যন্ত সেরা ১৫-তে জায়গা হয়নি তাঁর। তবে প্রতিযোগিতা থেকে বাদ পড়লেও সংগীতের স্বপ্ন ছাড়েননি এই শিল্পী।

অরুণাচল প্রদেশের পাসিঘাটে জন্ম ও বেড়ে ওঠা রিতোর সংগীতের প্রতি ভালোবাসা তৈরি হয় ছোটবেলা থেকেই। মায়ের কাছ থেকে লোকগান শুনে বড় হয়েছেন তিনি। ২০১৪-১৫ সালের দিকে ইউটিউবে গানের কভার প্রকাশের মাধ্যমে শুরু হয় তাঁর সংগীতযাত্রা। পরে নিজেই গান লেখা ও সুর করার দিকে মনোযোগ দেন।

‘ইন্ডিয়ান আইডল’-এর পর প্রকাশিত হয় তাঁর ‘হীর রঞ্জা’ গানটি। শিবঙ্গী যোশী ও রোহিত খান্ডেলওয়াল অভিনীত গানটির মিউজিক ভিডিও ব্যাপক সাড়া ফেলে। এরপর ‘মেরি বানোগি কেয়া’, ‘ইক তু হি হ্যায়’, ‘বাস তেরা’ ও ‘ইবাদাতে’র মতো গান প্রকাশ করেন তিনি। শ্রেয়া ঘোষালের সঙ্গেও কণ্ঠ দিয়েছেন ‘পেয়ার আতা হ্যায়’ গানে।

রিতোর সর্বশেষ আলোচিত গান ‘দিলরুবা দিলনাশী’ প্রকাশিত হয় পাঁচ গানের ইপি ‘দিলফেক’-এ, গত ১৬ অক্টোবর। রেট্রো-পপ সুর, কাব্যিক কথা ও পুরোনো দিনের রোমান্টিক আবহ গানটিকে শ্রোতাদের কাছে জনপ্রিয় করে তুলেছে।

দ্য বেটার ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর গানটি শাজাম ইন্ডিয়ার চার্টে প্রথম এবং স্পটিফাই ইন্ডিয়ার দৈনিক চার্টে চতুর্থ অবস্থানে উঠে আসে।

হিন্দি গানের পাশাপাশি নিজের মাতৃভাষা গালো ভাষাতেও গান করেন রিতো। ২০২৫ সালে প্রকাশ করেন পাঁচ গানের ইপি ‘নেটিভ নোটস’।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ

29 November 2026

পার্বতীপুরে রেললাইনে আগুন, চালকের তৎপরতায় রক্ষা পেল নীলসাগর এক্সপ্রেস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইন্ডিয়ান আইডল থেকে বাদ পড়ার পর গানে গানে নেটদুনিয়া মাতাচ্ছেন রিতো রিবা

হালনাগাদ সময় : ০২:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬