মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৩৩ পূর্বাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ইতি টানছে জনপ্রিয় ব্যান্ড ‘বাংলা ফাইভ’, ভক্তদের মাঝে হতাশা

  • হালনাগাদ সময় : ১১:২৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

প্রায় ১০ বছরের সংগীতযাত্রার ইতি টানতে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘বাংলা ফাইভ’। আগামী ছয় মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে ব্যান্ডটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ব্যান্ডটির অন্যতম সদস্য ও কণ্ঠশিল্পী সিনা হাসান। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে সিনা হাসান জানান, ২০১৫-১৬ সালের দিকে ‘বাংলা ফাইভ’ নামে লাইভ পারফরম্যান্স শুরু করেন তাঁরা। এরপর একে একে প্রকাশিত হয় ‘কনফিউশন’ (২০১৯), ‘লুকিয়ে থাকার সময়’ (২০২২)সহ বেশ কয়েকটি গান। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়মিত কনসার্ট করেছেন ব্যান্ডের সদস্যরা।

ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘সন্ধ্যা নামায় রাখি (তুই ফিরবি বলে)’। গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে বাংলা ব্যান্ডের গান হিসেবে বহুল ব্যবহৃত গানগুলোর একটি হয়ে ওঠে এটি।

তবে করোনা মহামারির পর থেকে ধীরে ধীরে সংগীতাঙ্গনে আড়ালে চলে যায় ব্যান্ডটি। ২০২২ সালে কোনো বড় ধরনের প্রচারণা ছাড়াই প্রকাশ করে ‘লুকিয়ে থাকার সময়’ অ্যালবাম। এরপর ২০২৩ সাল পর্যন্ত কিছু বিচ্ছিন্ন পরিবেশনা থাকলেও আগের মতো নিয়মিত ছিল না তাদের কার্যক্রম।

ব্যান্ড ছাড়ার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে সিনা হাসান জানান, গত দুই বছরের পারফরম্যান্স ও শ্রোতাদের সম্পৃক্ততা নিয়ে তাঁরা নিজেরা সন্তুষ্ট নন। তাই দীর্ঘদিনের এই যাত্রায় এবার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, আগামী ছয় মাসে বেছে বেছে সর্বোচ্চ পাঁচ থেকে সাতটি অনুষ্ঠানে পারফর্ম করবে বাংলা ফাইভ। এরপর আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হবে ব্যান্ডটি।

ব্যান্ডের কার্যক্রম শেষ হলেও সদস্যদের সংগীতচর্চা থেমে থাকবে না। ব্যক্তিগতভাবে তাঁরা ভিন্ন পথে সংগীতের যাত্রা চালিয়ে যাবেন এবং নতুন কিছু করার পরিকল্পনাও রয়েছে।

দীর্ঘদিনের শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিনা হাসান শেষ ছয় মাসে বাংলা ফাইভের গান সরাসরি শোনার আগ্রহীদের অনুষ্ঠানের জন্য যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টায়ার জ্বালিয়ে অবরোধে স্থবির ঢাকা-বরিশাল মহাসড়ক

29 November 2026

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের চেষ্টা, আটক নেই

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইতি টানছে জনপ্রিয় ব্যান্ড ‘বাংলা ফাইভ’, ভক্তদের মাঝে হতাশা

হালনাগাদ সময় : ১১:২৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬