মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২২ অপরাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

লকডাউনের নামে সন্ত্রাসীদের কর্মসূচি চলছে, দেশ স্বাভাবিক গতিতেই রয়েছে: রিজভী

  • হালনাগাদ সময় : ০২:১০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লকডাউনের নামে যেসব কর্মসূচি দেখা যাচ্ছে, সেসব কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সন্ত্রাসীদের কর্মসূচি। দেশ স্বাভাবিকভাবেই চলছে। সন্ত্রাসীদের কোনো কার্যক্রমকে কোনোভাবেই আন্দোলন বলে মনে করেন না বলেও মন্তব্য করেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন না করলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এ নেতা বলেন, পরাজিত শক্তি নানানভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রতিদিন কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। রোববার (২৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, দুষ্কৃতকারীরা বিভিন্ন এলাকায় গিয়ে নিরীহ জনগণের ওপর অস্ত্র প্রয়োগ করছে। অগ্নিসন্ত্রাস থেকে শুরু করে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা এসব কীভাবে করছে? এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সদাতৎপর না হয়, তাহলে এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব—সবকিছুই প্রশ্নের মুখে পড়বে।

রিজভী আরও বলেন, দেশের জনগণ পাড়া-মহল্লায়, প্রত্যেকটি জায়গায় প্রতিরোধ গড়ে তুলছে। কিন্তু যারা বেআইনি অস্ত্র নিয়ে ঘোরে, মানুষের বাসায়, দলীয় কার্যালয়ে ও ব্যাংকে আগুন লাগায়, এসব সশস্ত্র সন্ত্রাসীকে আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তারা কেন এই নিষ্ক্রিয়তা দেখাচ্ছে? এটা আজ সবার কাছে প্রশ্ন। দুষ্কৃতকারীরা বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে নিরীহ মানুষের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। অগ্নিসন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন না করলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। পাড়া-মহল্লায় মানুষ প্রতিরোধ গড়ে তুলছে। তবে অবৈধ অস্ত্রধারী ও অগ্নিসংযোগকারীদের আইনের আওতায় আনার দায়িত্ব রাষ্ট্রের সংশ্লিষ্ট বাহিনীগুলোর। সারাদেশে বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছেন। শান্তিপ্রিয় মানুষ ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও তৎপর হতে হবে। এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো প্রস্তুত রয়েছে।

১ ডিসেম্বরের সমাবেশের প্রস্তুতি সম্পর্কে রিজভী বলেন, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি নিজ নিজ উদ্যোগে প্রস্তুতি নিচ্ছে। নেতাকর্মী ও ঢাকাবাসীকে সমাবেশ সফল করার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

29 November 2026

হাতিয়ায় মিয়ানমার থেকে পাচার হওয়া ৭২ টন সুপারিসহ আটক ২৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লকডাউনের নামে সন্ত্রাসীদের কর্মসূচি চলছে, দেশ স্বাভাবিক গতিতেই রয়েছে: রিজভী

হালনাগাদ সময় : ০২:১০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬