মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৫৯ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনাই নেই: ডা. জাহেদ উর রহমান

  • হালনাগাদ সময় : ০৪:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিসেম্বর মাস আসছে এবং এক পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফিরে আসার ফাঁকা আওয়াজ তুলছেন। তবে তার দেশে ফিরে আসার কোনো ধরনের সম্ভাবনাই নেই।

শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত এক প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, এই প্রদর্শনীতে সাবেক স্বৈরাচার শেখ হাসিনা ও তার দলের নানা কুকর্ম ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। জাদুঘরের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ করা হবে এবং সাধারণ মানুষের মাঝে সেই স্মৃতি সজীব রাখাও সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের মন থেকে শেখ হাসিনা তো বটেই, তার পুরো দলেরও যেন চিরতরে কবর রচিত হয়। জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ ও স্মৃতি চিরকাল ধরে রাখতেই এ ধরনের গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের বর্তমান দল বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে না: রোনালদো

28 November 2026

মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনাই নেই: ডা. জাহেদ উর রহমান

হালনাগাদ সময় : ০৪:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬