মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৩৪ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৬০ লাখ ডলার

  • হালনাগাদ সময় : ০৪:৩৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

স্থানীয় ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফটের ওপর নির্ভরতা কমাতে দেশীয় প্রযুক্তিতে ‘বার্তা’ নামে নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে স্থানীয় এলসির তথ্য আদান-প্রদান ও নিষ্পত্তি কার্যক্রম পরিচালিত হবে। এতে ব্যাংক ও ব্যবসায়ীদের লেনদেন ব্যয় কমার পাশাপাশি জালিয়াতির সুযোগ সীমিত হবে এবং বাণিজ্যে স্বচ্ছতা বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, নতুন এই ব্যবস্থা চালুর ফলে বছরে অন্তত ৬০ লাখ ডলার সাশ্রয় হবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, উদ্যোগটি শুধু ব্যয় সাশ্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে ‘বার্তা’ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি গভর্নর সারোয়ার হোসেন।

অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা উদ্যোগটিকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, স্থানীয় এলসির তথ্য আদান-প্রদান ও সংশোধনের প্রক্রিয়া সহজ হলে ব্যবসার খরচ ও সময়—দুটিই কমবে। তবে শুধু স্থানীয় এলসিতে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতে আন্তর্জাতিক এলসি খোলা ও গ্রহণের ক্ষেত্রেও এ ব্যবস্থা চালুর দাবি জানান তারা।

আন্তর্জাতিক বাণিজ্যেও স্বচ্ছতা বাড়ানোর আশা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ আপাতদৃষ্টিতে ছোট বা ব্যয় সাশ্রয়ী পদক্ষেপ মনে হলেও এর পেছনে যে আত্মবিশ্বাস ও কার্যকর উদ্যোগ রয়েছে, তার মূল্য অনেক বেশি। তার মতে, এর গুরুত্ব ৬০ লাখ ডলার সাশ্রয়ের হিসাবের চেয়েও বড়।

তিনি বলেন, এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে আরও বড় ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার পথ তৈরি হবে। আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক এলসির ক্ষেত্রেও এ ধরনের ব্যবস্থা চালু করা গেলে কোন পণ্য কী দামে আমদানি বা রফতানি হচ্ছে, তা পর্যবেক্ষণ করা সহজ হবে।

ভবিষ্যতে আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম সুইফটের পাশাপাশি ‘বার্তা’ ব্যবহার করে আন্তর্জাতিক তথ্য আদান-প্রদান ও যাচাই-বাছাই সহজ করার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক এ ধরনের কার্যকর উদ্যোগ অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

ডলার কেনাবেচায় নতুন অটোমেটেড ব্যবস্থা

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, ডলার কেনাবেচার জন্য আগামী এক মাসের মধ্যে আলাদা একটি স্বয়ংক্রিয় ওয়েবভিত্তিক ব্যবস্থা চালু করা হবে। এতে ডলারের ক্রেতা ও বিক্রেতা পরস্পরের পরিচয় জানতে পারবেন না। ফলে বাজার কারসাজির সুযোগ থাকবে না বলে মনে করেন তিনি।

গভর্নর বলেন, আর্থিক অবকাঠামোর উন্নয়ন এবং ব্যবসায়িক কার্যক্রমের ব্যয় কমানোই হলো এর মূল লক্ষ্য।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের বর্তমান দল বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে না: রোনালদো

28 November 2026

মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৬০ লাখ ডলার

হালনাগাদ সময় : ০৪:৩৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬