মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১১ পূর্বাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় জরুরি ভিত্তিতে প্রয়োজন কার্যকর প্রাথমিক স্বাস্থ্যসেবা

  • হালনাগাদ সময় : ১০:৪১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো চিকিৎসাসেবার বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয়হীনতা এবং বিদ্যমান স্বাস্থ্যনীতির যথাযথ বাস্তবায়নের অভাব। দেশের বড় বড় মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও তৃতীয় স্তরের চিকিৎসা কেন্দ্রগুলোতে প্রতিদিন বিপুলসংখ্যক রোগীর সমাগম ঘটে। অথচ এদের মধ্যে বহু রোগীর চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা হাসপাতালেই সম্ভব ছিল। ফলে জটিল ও সংকটাপন্ন রোগীদের জন্য নির্ধারিত উচ্চতর হাসপাতালগুলোতে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে—বাংলাদেশে কি স্বাস্থ্যনীতি নেই? অবশ্যই আছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা, কমিউনিটি ক্লিনিক, উপজেলা ও জেলা পর্যায়ের চিকিৎসাসেবা এবং রেফারেল ব্যবস্থার বিষয়ে বিভিন্ন সময়ে নীতিমালা ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিন্তু সমস্যা হলো, এসব উদ্যোগের ধারাবাহিকতা ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা যাচ্ছে না।

আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS)-এর আদলে অথবা যুক্তরাষ্ট্রের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান ব্যবস্থার মতো রোগীর চিকিৎসার প্রথম প্রবেশদ্বার নিশ্চিত করতে হবে। বাংলাদেশেও আমাদের আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে চার স্তরের স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

প্রথম স্তরে থাকবে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা। যেখানে গ্রামের মানুষ প্রাথমিক চিকিৎসাসেবা, মাতৃ ও শিশু সেবা এবং টিকাদান সুবিধা পাবেন। আর দ্বিতীয় স্তরে থাকবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যা হবে গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসার মূল কেন্দ্র।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনো ঐক্য হতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

27 November 2026

সাঈদ আল নোমানের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক: ডা. শাহাদাত হোসেন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় জরুরি ভিত্তিতে প্রয়োজন কার্যকর প্রাথমিক স্বাস্থ্যসেবা

হালনাগাদ সময় : ১০:৪১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬