মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২০ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

১৭ বছরে বিরোধীমতের সাড়ে চার হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১০:৩২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীসহ বিরোধীমতের সাড়ে চার হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, এই দীর্ঘ সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বহু মানুষ গুম ও মামলার মুখোমুখি হয়েছেন।

শুক্রবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিচারহীনতার এক সংস্কৃতি তৈরি করা হয়েছিল।

আইনমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালে মাত্র ২০ দিনে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। এত মানুষের প্রাণহানির পরও যারা এখনো হুমকি দিচ্ছেন, তাঁদের এমন কর্মকাণ্ড নির্লজ্জতা ও বেহায়াপনার শামিল।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাস করে বা হুমকি দিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষের শান্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার ও দেশের মানুষ অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাবে।

মাদক কারবারিদের বিষয়ে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে আইনমন্ত্রী বলেন, বিএনপি বা অন্য কোনো দলের নেতাকর্মীরা যেন কোনো মাদক কারবারি বা মাদকসেবীর পক্ষে তদবির না করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনো ঐক্য হতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

27 November 2026

সাঈদ আল নোমানের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক: ডা. শাহাদাত হোসেন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

১৭ বছরে বিরোধীমতের সাড়ে চার হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

হালনাগাদ সময় : ১০:৩২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬