মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৪ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সরকারের সঙ্গে সংলাপে এককভাবে নয়, জোটবদ্ধভাবে অংশ নিতে চায় ১১ দলীয় ঐক্য

  • হালনাগাদ সময় : ১০:২৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারের সঙ্গে সংলাপে এককভাবে নয়, ১১ দলীয় ঐক্য জোটবদ্ধভাবে অংশ নিতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

হামিদুর রহমান বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার যে অঙ্গীকার ছিল, সেখানে এখন বিভক্তি তৈরি হয়েছে। বিএনপি সরকার গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সংকট আরও বেড়েছে।

তিনি জানান, সংকট নিরসনে বিরোধী দলের সঙ্গে সরকারের সংলাপ আয়োজনের বিষয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেছে। এসব বিষয়ে বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হামিদুর রহমান বলেন, নির্বাচন কমিশনের আয়োজিত সংলাপ অর্থবহ করতে ১১ দলীয় ঐক্যের অন্তর্ভুক্ত দলগুলোর সঙ্গে একসঙ্গে সংলাপ আয়োজনের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ১১ দলের পক্ষ থেকে আলাদা সময় বরাদ্দের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করা হবে।

তিনি আরও বলেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বর্তমান সংকটের জন্ম দিয়েছে। সংস্কার কোনো দলের একক দাবি নয়, এটি গোটা জাতির দাবি। এ কারণে গণভোটের রায় বাস্তবায়নের জন্য বারবার আহ্বান জানানো হয়েছে। সংসদে ও রাজপথে দাবি তোলার পাশাপাশি নোটিশও দেওয়া হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই সংসদের আলোচনা থেকে সেই নোটিশ বাদ দেওয়া হয়েছে। এ কারণে ১১ দল রাজপথে আন্দোলন করছে।

জামায়াতের এই নেতা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি ১১ দলের সম্মিলিত দাবি। তাই একক দল হিসেবে তারা সংলাপে অংশ নিতে চান না। জাতীয় সংলাপে ১১ দলীয় ঐক্য একসঙ্গে অংশ নিতে চায়। তারা আশাবাদী, এ সংলাপ আগামী দিনে দেশের সংকট নিরসনে ভূমিকা রাখবে এবং জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জাতি যে আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেছিল, তা বাস্তবায়নে সহায়ক হবে।

সংকট নিরসনে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে হামিদুর রহমান বলেন, এ ক্ষেত্রে মূল দায়িত্ব সরকারের। সরকার কতটা আন্তরিক এবং আদৌ সংস্কার চায় কি না, চাইলেও কীভাবে চায়, তা গুরুত্বপূর্ণ। সংস্কার কীভাবে হবে এবং এর প্রক্রিয়া কী হবে, তা জনগণ নির্ধারণ করে দিয়েছে। জুলাই সনদের ওপর অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতেই সংস্কার হতে হবে। সাংবিধানিক সংস্কারের বিষয়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। এ প্রক্রিয়া বাস্তবায়নে সংস্কার পরিষদ গঠন করতে হবে।

সরকার সংলাপ আয়োজনের পর ১১ দলের শীর্ষ পর্যায়ের নেতারা আলোচনা করে সংলাপের বিষয়গুলো নির্ধারণ করবেন বলেও জানান হামিদুর রহমান আযাদ।

হামিদুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিল

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ভারত থেকে অর্থ পাঠিয়ে দেশে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ: রুহুল কবির রিজভী

27 November 2026

সৃজনশীল অর্থনীতি ও মেধা পাচার রোধে গুরুত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সরকারের সঙ্গে সংলাপে এককভাবে নয়, জোটবদ্ধভাবে অংশ নিতে চায় ১১ দলীয় ঐক্য

হালনাগাদ সময় : ১০:২৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬