মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১০ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

  • হালনাগাদ সময় : ০৩:৪৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ঢাকা থেকে পিরোজপুর যাওয়ার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে নির্যাতন এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর ফেসবুক আইডি থেকে জোরপূর্বক রাজনৈতিক বক্তব্যের ভিডিও প্রচারের অভিযোগও পাওয়া গেছে। হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।

আহত ওই নেতার নাম মোহাম্মদ সাব্বির খান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

সাব্বির জানান, বৃহস্পতিবার বিকেলে ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা হন তিনি। বাসে কথোপকথনের সময় নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ পেলে পাশের সিটে বসা এক ব্যক্তি তা জেনে ফেলেন। এর কিছুক্ষণ পরই বাসটি থামিয়ে প্রায় ২০ জনের একটি সশস্ত্র দল তাকে নামিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগ, তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এছাড়া বিএনপি ও ছাত্রদলকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিতে বাধ্য করে তার ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রচার করা হয়। তার কাছ থেকে নগদ ১৩ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে কোনোমতে পালিয়ে মূল সড়কে এসে অন্য বাসে পিরোজপুরে পৌঁছালে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভিডিও কলে তার খোঁজখবর নিয়েছেন। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, বসতঘরের ওপর উল্টে পড়ল একটি

27 November 2026

গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

হালনাগাদ সময় : ০৩:৪৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬