দিনাজপুরে ক্রমেই কমতে শুরু করেছে তাপমাত্রা, যার ফলে জেলাজুড়ে শীতের আমেজ বেশ জেঁকে বসছে। শুক্রবার (২৭ নভেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। পরবর্তীতে সকাল ৯টায় তাপমাত্রা পরিমাপ করে তা কমে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে।
এদিকে তাপমাত্রা হ্রাসের ফলে এই অঞ্চলে শীতের অনুভূতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ভোর ও সকালের দিকে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। যদিও দিনের বেলায় রোদের কারণে কিছুটা স্বস্তি মিলছে, তবে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শীতের প্রভাব আরও তীব্র হচ্ছে।






















