মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫৪ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মেসি-রোনালদোকে এক মঞ্চে আনতে তেভেজের ‘লাস্ট ড্যান্স!’

  • হালনাগাদ সময় : ০১:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ফুটবল মাঠে কত স্মৃতি! কখনো ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সিতে শিরোপা উল্লাস। কখনো ম্যানচেস্টার সিটির নীল জার্সিতে ইতিহাস গড়া। আবার কখনো জুভেন্টাস কিংবা বোকা জুনিয়র্সের হয়ে গ্যালারির উন্মাদনা। দুই দশকের ক্যারিয়ারে কার্লোস তেভেজ দেখেছেন ফুটবলের কত রং। সতীর্থ হিসেবে পেয়েছেন সময়ের সেরা সব তারকাকে। এবার তাদের অনেককেই এক মাঠে এনে নিজের ফুটবলজীবনের শেষ অধ্যায়টি রাঙাতে চান আর্জেন্টাইন কিংবদন্তি!

নাম দিয়েছেন ‘দ্য লাস্ট ড্যান্স’। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে বিদায়ের আবেগ আর পুরোনো দিনের স্মৃতিতে ফেরার আমন্ত্রণ। আগামী ২০ ডিসেম্বর বোকা জুনিয়র্সের ঐতিহাসিক মাঠ লা বোম্বোনেরোয় অনুষ্ঠিত হবে তেভেজের বিদায়ী ম্যাচ। আর সেই শেষ নাচের মঞ্চে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে আসছেন লিওনেল মেসি।

মেসির উপস্থিতি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বার্তা, ‘লিও মেসি, লা বোম্বোনেরা তোমার অপেক্ষায়!’ আর্জেন্টিনা জাতীয় দলে একসময় একসঙ্গে খেলেছেন মেসি ও তেভেজ। তবে দুজনের বিদায়ের গল্প আলাদা। মেসি দেড় মাস আগে আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলেছেন। আর তেভেজ ২০২১ সালে শেষবার মাঠে নেমেছেন। ২০২২ সালের জুনে ৩৮ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি।

তবে মেসির উপস্থিতি নিশ্চিত হলেও তেভেজের স্বপ্নের তালিকায় আরও একটি বড় নাম এখনো অনিশ্চিত—ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা আসবেন কি না তা নিশ্চিত নয়। কিন্তু তেভেজের কল্পনায় তাকে বাদ দেওয়ার সুযোগ নেই। বরং বিদায়ী ম্যাচের সেরা একাদশ কেমন হতে পারে তা বলতে গিয়ে মেসি-রোনালদোকে একই দৃশ্যে হাজির করেছেন তিনি।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তেভেজ বলেন, ‘কল্পনায় দেখছি, ক্রিস্তিয়ানো আর মেসি ‘ফ্লাকো’ শিয়াভিকে কাটিয়ে এগিয়ে যাচ্ছে।’

কল্পনার সেই দৃশ্য বাস্তবে রূপ নিলে ফুটবলপ্রেমীদের জন্য তা হবে বিরল এক অভিজ্ঞতা। কারণ মেসি ও রোনালদোকে একই দলের হয়ে খেলতে দেখার সুযোগ এখনো মেলেনি। তেভেজের হাত ধরে সেই অসম্ভব দৃশ্যের অপেক্ষায় থাকতে পারেন সমর্থকেরা।

তবে তারকাদের তালিকা শুধু ফুটবলারদের মধ্যেই আটকে রাখছেন না তেভেজ। আর্জেন্টিনার ফর্মুলা ওয়ান তারকা ফ্রাঙ্কো কোলাপিন্তোকেও রাখতে চান নিজের দলে, ‘ফ্রাঙ্কো কোলাপিন্তো স্ট্রাইকার হিসেবে খেলতে চায়।’

বিদায়ী ম্যাচে থাকছেন তেভেজের ক্যারিয়ারের নানা অধ্যায়ের সঙ্গীরা। তাদের মধ্যে আছেন সার্জিও আগুয়েরো, হুয়ান রোমান রিকেলমে, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, মার্টিন পালের্মো, জিয়ানলুইজি বুফন, আরতুরো ভিদাল, প্যাট্রিক এভরা ও রিও ফারদিনান্দ। থাকছেন লেয়ান্দ্রো পারেদেস ও হুয়ান মার্তিন দেল পোত্রোও। এক মাঠে মিলবে ফুটবল ও টেনিসের কিংবদন্তিদের উপস্থিতি।

তেভেজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এসব নামের প্রত্যেকেরই আছে আলাদা গল্প। ম্যানচেস্টার সিটিতে আগুয়েরোর সঙ্গে তার স্মৃতি তো রীতিমতো ইতিহাস। ২০১১-১২ মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের সেই নাটকীয় অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দুজনই। কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তা এখনো ভক্তদের হৃদয়ে গেঁথে আছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণে ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

27 November 2026

কিংবদন্তি মার্শাল আর্টিস্ট ও অভিনেতা ব্রুস লির জন্মবার্ষিকী আজ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মেসি-রোনালদোকে এক মঞ্চে আনতে তেভেজের ‘লাস্ট ড্যান্স!’

হালনাগাদ সময় : ০১:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬