মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১৬ পূর্বাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গোপালগঞ্জের সব মানুষকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুল

  • হালনাগাদ সময় : ০১:৫৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের জন্য জেলার সব মানুষকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক চিন্তা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ নজরুল লেখেন, গোপালগঞ্জে কিছু দুর্বৃত্ত রয়েছে। নৈরাজ্য ঠেকাতে আইন অনুযায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। তবে এ কারণে গোপালগঞ্জের সব মানুষকে শাস্তি দেওয়া বা কালেকটিভ পানিশমেন্ট একটি অমানবিক ও বিপজ্জনক চিন্তা। তাই গোপালগঞ্জে অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালু করতে হবে।

তিনি আরও লেখেন, শেখ হাসিনার শাসনামলে কিছু অঞ্চলের মানুষ নানাভাবে কালেকটিভ পানিশমেন্টের শিকার হয়েছিলেন। কিন্তু আমাদের যেন সেই পথে যাওয়া উচিত নয়। কোনো অবস্থাতেই শেখ হাসিনার কোনো ভয়াবহ চিন্তার অনুসারী হয়ে ওঠা যাবে না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের সময় ঢাকায় অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

26 November 2026

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই ইউজিসিতে যাবে শিক্ষার্থীর তথ্য: শিক্ষামন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গোপালগঞ্জের সব মানুষকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুল

হালনাগাদ সময় : ০১:৫৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬