মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০৮ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৬:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ জন্য কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ, আধুনিক প্যাকেজিং ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে হবে বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রীয় প্যাকিং হাউস পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করা গেলে বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা আরও বাড়বে।

এ ক্ষেত্রে দেশের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সরাসরি সমন্বয় ও সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। এতে আন্তর্জাতিক বাজারে প্রবেশ এবং বিদ্যমান বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

কৃষির উৎপাদনশীলতা বাড়াতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, মাটির গুণাগুণ ও পুষ্টিমান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ফসল উৎপাদন করতে হবে।

মাটিতে ফসফরাস, জিংক, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় উপাদানের ঘাটতি নির্ণয় করে সার প্রয়োগ করা গেলে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।

এ জন্য দেশের বিভিন্ন অঞ্চলের মাটির গুণাগুণ ও পুষ্টিমানভিত্তিক মানচিত্র তৈরির নির্দেশনা দেন তিনি। পাশাপাশি অঞ্চল ও মৌসুমভেদে কোন ফসল চাষের জন্য কোন এলাকার মাটি উপযোগী, তা চিহ্নিত করে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা বলেন।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ মেট্রিক টন কৃষিপণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৪ হাজার ১৫৫ দশমিক ৪৯ মেট্রিক টন। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ।

গত অর্থবছরে রপ্তানি হওয়া কৃষিপণ্যের মধ্যে তাজা ফল ছিল ৩ হাজার ১০৫ দশমিক ৯৯ মেট্রিক টন, তাজা শাকসবজি ১ হাজার ৯২৫ দশমিক ৮৩ মেট্রিক টন এবং মসলা ও অন্যান্য কৃষিপণ্য ২২৫ দশমিক ৫৯ মেট্রিক টন।

রপ্তানিকৃত ফলের মধ্যে সবচেয়ে বেশি ছিল আম। গত অর্থবছরে ১ হাজার ৯৫ দশমিক ৯৯ মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। এ ছাড়া কাঁঠাল ৭১৯ দশমিক ২২ মেট্রিক টন এবং লেবুজাতীয় ফল ৬৫২ দশমিক ৭৮ মেট্রিক টন রপ্তানি হয়েছে। শিম, লাউ, কচুজাতীয় সবজি, পটোল, চিচিঙ্গা ও পেঁপেসহ বিভিন্ন কৃষিপণ্যও বিদেশে রপ্তানি হচ্ছে।

বাংলাদেশের এসব কৃষিপণ্যের উল্লেখযোগ্য রপ্তানি গন্তব্যের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন, আয়ারল্যান্ড, বেলজিয়াম ও গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নাট্যকার মাতিয়া বানু শুকুরের প্রয়াণে অভিনেতা চঞ্চল চৌধুরীর আবেগঘন স্মৃতিচারণ

27 November 2026

যুক্তরাষ্ট্রে চরকির নতুন ব্যবসায়িক অংশীদার হলো টোস্টার প্রোডাকশন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রী

হালনাগাদ সময় : ০৬:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬