ভোক্তাদের চাহিদা পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিউটি ও পার্সোনাল কেয়ার বাজারে ব্র্যান্ডগুলোর মধ্যে প্রতিযোগিতা এখন পণ্য বৈচিত্র্যের ওপর নির্ভর করছে। এখন ভোক্তারা একই ব্র্যান্ডের অধীনে ত্বক, চুল, মেকআপ এবং শিশুর যত্নের মতো সব ধরনের পণ্য পেতে আগ্রহী। এই পরিবর্তিত বাজারে পণ্যসম্ভারের বিশাল পরিসর নিয়ে এগিয়ে রয়েছে রিমার্ক এইচবি লিমিটেডের ব্র্যান্ড ‘লিলি’।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, লিলি ব্র্যান্ডের অধীনে বর্তমানে ৩৮টি ক্যাটাগরির পণ্য রয়েছে। তুলনামূলকভাবে ম্যারিকোর প্যারাসুটের ১৯টি, স্কয়ার টয়েলেট্রিজের মেরিলের ১৪টি, ইউনিলিভারের পন্ডসের ১৪টি এবং কোহিনুর ক্যামিক্যালসের তিব্বত ব্র্যান্ডের ৭টি ক্যাটাগরির পণ্য বাজারে রয়েছে।
লিলির বিশাল পণ্যসম্ভারের মধ্যে রয়েছে স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার, বেবি কেয়ার, কালার কসমেটিকস ও বিউটি অ্যাক্সেসরিজ। ত্বকের যত্নে ফেসওয়াশ, ফেসমাস্ক, সিরাম জেল থেকে শুরু করে চুলের যত্নে বিভিন্ন শ্যাম্পু ও অয়েল তারা সরবরাহ করছে।
প্রসাধনী বিভাগে লিপস্টিক, ফাউন্ডেশন, বিবি ক্রিম, কনসিলারসহ মেকআপের প্রয়োজনীয় সব উপকরণ রয়েছে। এছাড়া শিশুদের জন্য ‘লিলি লিটল ওয়ান’ সিরিজে বেবি লোশন, শ্যাম্পু ও সানস্ক্রিনসহ নানা পণ্য রয়েছে। পাশাপাশি ‘এসেনশিয়ালস’ লাইনে মেকআপ ব্রাশ, বিউটি ব্লেন্ডার ও কটন প্যাডের মতো সৌন্দর্যচর্চার আনুষঙ্গিক উপকরণও বাজারে এনেছে ব্র্যান্ডটি।

























