রাজধানী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এ সময় আতঙ্কিত হয়ে পড়ে পুরো আদালত এলাকা। ককটেল বিস্ফোরণে একজন আইনজীবী আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এ সময় তাৎক্ষণিক ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে আটক করে পুলিশে দেন। তবে এখনো তার নাম-ঠিকানা জানা যায়নি।
ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা ঘটনাস্থলে বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত।





















