মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৪ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প দৃশ্যমান হতে যাচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৩:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পানি সংরক্ষণ ও দেশের কৃষি-অর্থনীতির রূপান্তরে ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এটি দৃশ্যমান হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, এই মেগা প্রকল্পের সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনের মাল্টিপারপাস হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সচিব শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পানিসম্পদ মন্ত্রী এ্যানি বলেন, নদীমাতৃক বাংলাদেশের মাটি, মানুষ, সেচ ও কৃষির সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয় গভীরভাবে সম্পৃক্ত এবং সময়ের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব আরও বাড়ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ চলছে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনার ফিজিবিলিটি স্টাডি প্রকল্প অনুমোদন করা হয়েছে এবং বাংলাদেশসহ নেদারল্যান্ডস, চীন ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

আগামী মাসের ১২ তারিখ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গও তোলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এ বিষয়ে বিশেষ কমিটি থেকে দুটি চিঠি এবং তার পক্ষ থেকে ব্যক্তিগত চিঠি পাঠানো হলেও এখনো উত্তর পাওয়া যায়নি; এমনকি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হলেও দৃশ্যমান কোনো সাড়া মেলেনি। তবে কোনো ব্যক্তি বা অপরাধীর সঙ্গে নয়, বরং বাংলাদেশের মানুষের স্বার্থে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নতুন উদ্যোগে গঙ্গা চুক্তি সমাধানের প্রত্যাশা করেন তিনি।

এছাড়া ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান এবং সীমান্তের নানা অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান পানিসম্পদ মন্ত্রী। শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে হবে। সভাপতির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের পক্ষে আছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কোনো কর্মসূচিতে আমাদের সমর্থন ও অংশগ্রহণ থাকবে ইনশাআল্লাহ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

26 November 2026

এমি অ্যাওয়ার্ডস: রেড কার্পেটে বিজয় সেতুপতির দেশি ঐতিহ্যের ছোঁয়া

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প দৃশ্যমান হতে যাচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

হালনাগাদ সময় : ০৩:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬