মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০০ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পর্দার কপিলা থেকে রাজনীতির মঞ্চে রূপা গাঙ্গুলী, পা রাখলেন ৬০ বছরে

  • হালনাগাদ সময় : ০৩:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাংলা সিনেমার পর্দায় এক নামেই আজও পরিচিত তিনি—কপিলা। ৩৩ বছর পেরিয়ে গেলেও ‘পদ্মা নদীর মাঝি’র সেই মায়াবী চাহনি আর সংলাপ আজও দর্শকের মনে গেঁথে আছে। বলছি জনপ্রিয় অভিনেত্রী রূপা গাঙ্গুলীর কথা। ২৫ নভেম্বর ৬০ বছর পূর্ণ করেছেন এই অভিনেত্রী।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় কপিলা চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকের হৃদয়ে জায়গা করে নেন রূপা। কুবেরের প্রতি কপিলার টান, অভিমান আর চোখের ভাষা আজও সিনেমাপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ।

মজার বিষয়, সিনেমার ৩৩ বছর পরও সামাজিক যোগাযোগমাধ্যমে কপিলাকে ঘিরে তৈরি হচ্ছে নানা মিম। ‘আমারে নিবা মাঝি লগে!’—এই সংলাপ যেন নতুন প্রজন্মের কাছেও বেশ পরিচিত হয়ে উঠেছে।

জন্মদিনে পরিচালক গৌতম ঘোষও তাঁকে স্মরণ করেছেন কপিলা নামেই। তাঁর কথায়, এখনো রূপাকে কপিলা বলেই ডাকেন। এমনকি ভবিষ্যতে আবারও তাঁকে বিশেষ কোনো নারী চরিত্রে নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন পরিচালক।

১৯৬৬ সালের ২৫ নভেম্বর কলকাতায় জন্ম রূপার। তাঁর বাবা ঢাকার এবং মা বরিশালের। ছোটবেলায় বাংলাদেশে এসেছেন বহুবার। ‘পদ্মা নদীর মাঝি’র শুটিংয়ের প্রস্তুতি নিতে বিক্রমপুরের জেলেপাড়ায় থেকেছেন, কাছ থেকে দেখেছেন সেখানকার মানুষের জীবনযাপন।

অভিনয়ের পাশাপাশি গানের জগতেও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে অভিনয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনীতিতেও সক্রিয় তিনি।

সময় বদলেছে, বয়স বেড়েছে অভিনেত্রীর। কিন্তু পর্দার কপিলা আজও রয়ে গেছেন চিরতরুণ—দর্শকের স্মৃতিতে, ভালোবাসায় আর সেই অমলিন এক চাহনিতে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

26 November 2026

এমি অ্যাওয়ার্ডস: রেড কার্পেটে বিজয় সেতুপতির দেশি ঐতিহ্যের ছোঁয়া

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পর্দার কপিলা থেকে রাজনীতির মঞ্চে রূপা গাঙ্গুলী, পা রাখলেন ৬০ বছরে

হালনাগাদ সময় : ০৩:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬