মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪৭ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

‘তাণ্ডব’-এর পোস্টারে সন্তানের নিরাপত্তায় মরিয়া মিমি

  • হালনাগাদ সময় : ১১:৩৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

প্রায় ১২ বছর পর প্রযোজক রাজ চক্রবর্তীর সঙ্গে ফের কাজ করতে যাচ্ছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। অয়ন চক্রবর্তী পরিচালিত নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ তাকে এক লড়াকু মায়ের চরিত্রে দেখা যাবে। সম্প্রতি প্রকাশ্যে আসা সিনেমাটির প্রথম পোস্টারে মিমির নতুন লুক দর্শকদের নজর কেড়েছে।

পোস্টারে দেখা যায়, অগ্নিকুণ্ডের মাঝে নিজের কন্যাসন্তানকে বুকে আগলে দাঁড়িয়ে আছেন মিমি। তার শরীরজুড়ে রক্তের দাগ, যা সন্তানের নিরাপত্তায় এক মায়ের চরম লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

সিনেমায় মিমির চরিত্রের নাম জয়ী। গল্পে জয়ীর চোখের সামনে একটি খুনের ঘটনা ঘটে, যার ফলে তার জীবনের মোড় ঘুরে যায়। নিজের সন্তানকে রক্ষা করতে তাকে নানা প্রতিকূলতার মোকাবিলা করতে হয়।

মিমির বিপরীতে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। সিনেমাটি বাংলা জি ফাইভের সঙ্গে মিমি চক্রবর্তীর প্রথম মৌলিক কাজ। আগামী ডিসেম্বরে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের কথা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দেশের বাজারে সোনার দাম বাড়ল ভরিপ্রতি ১০৫০ টাকা

26 November 2026

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘তাণ্ডব’-এর পোস্টারে সন্তানের নিরাপত্তায় মরিয়া মিমি

হালনাগাদ সময় : ১১:৩৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬