মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৪ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ৪৯৭ জন গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ১০:৫৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে অপরাধ দমনে বিভিন্ন থানায় ৪৪টি মামলা রুজু করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, সুনির্দিষ্ট অভিযোগ ও পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এর মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ১০০ জন, মিরপুর বিভাগে ১১৭ জন, গুলশান বিভাগে ৪১ জন এবং উত্তরা বিভাগে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে অপরাধীদের কাছ থেকে অস্ত্র, মাদক ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৪টি রামদা, ৩টি ছুরি, ১টি দা, ১টি চাপাতি, ৫টি অবিস্ফোরিত হাতবোমা, ৩টি ককটেলের অংশবিশেষ, ১ লিটার পেট্রোল, ৫২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ বোতল বিদেশি মদ, নগদ ১ হাজার টাকা এবং ১টি মোবাইল ফোন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে আরও কমেছে সোনার দাম

25 November 2026

ক্রিকেট ও ফুটবলের রোমাঞ্চকর লড়াইয়ে মুখর আজ ক্রীড়াঙ্গন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ৪৯৭ জন গ্রেপ্তার

হালনাগাদ সময় : ১০:৫৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬