মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১৬ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নিরাপত্তা জোরদার: ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

  • হালনাগাদ সময় : ১০:৫৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ আটটি জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। যে জেলাগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে তার মধ্যে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।

বিজিবি সূত্রে জানা গেছে, মোতায়েনকৃত দলগুলোর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৪ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী মোতায়েনকৃত এসব বিজিবি সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং জনবহুল এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধে তারা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠের কার্যক্রমে সমন্বয় সাধনের জন্য বিজিবি সদর দপ্তরের একটি বিশেষ মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, বিজিবি সদস্যরা দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং ধৈর্যের পরিচয় দিয়ে দায়িত্ব পালন করে চলেছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নিরাপদ রাখতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে আরও কমেছে সোনার দাম

25 November 2026

ক্রিকেট ও ফুটবলের রোমাঞ্চকর লড়াইয়ে মুখর আজ ক্রীড়াঙ্গন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নিরাপত্তা জোরদার: ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

হালনাগাদ সময় : ১০:৫৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬