মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৩ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে বিক্ষোভ

  • হালনাগাদ সময় : ০৩:৩৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন আরেকটি উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলওয়ে স্টেশনে এ অবরোধ করা হয়। এর ফলে এক ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে। এ সময় মহানগর প্রভাতী ও কালনি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামটি বাসুদেব ইউনিয়ন থেকে আলাদা করে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলার সাথে যুক্ত করা হয়েছে। এবার এই ইউনিয়নকে উপজেলা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মাছিহাতাসহ সদর উপজেলার তিনটি ইউনিয়নকে বরিশলে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে পাঘাচং রেলওয়ে স্টেশন সংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ করেন ইউনিয়নের বাসিন্দারা। এতে নেতৃত্ব দেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। পরে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা রেলপথ অবরোধ করে। এর ফলে সিলেট থেকে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন পাঘাচং রেলওয়ে স্টেশনে আটকে পড়ে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার, মাছিহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে সদর উপজেলা থেকে মাছিহাতা, বাসুদেব এবং সুলতানপুর ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রস্তাবটি নিরীক্ষণের জন্য জেলা প্রশাসনের কাছে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়। কিন্তু তা কোনেاভাবেই মানা হবে না। কোনো অবস্থাতেই মাছিহাতা ইউনিয়নবাসী বরিশলে যুক্ত হবে না। আমাদের দাবি মানা না হলে আন্দোলন আরও দীর্ঘায়িত হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে বিক্ষোভ

হালনাগাদ সময় : ০৩:৩৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬