মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১০ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জেমসের সঙ্গে একই মঞ্চে ইমন চৌধুরী

  • হালনাগাদ সময় : ০৩:৩২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সংগীতশিল্পী ইমন চৌধুরীর সংগীতজীবনের এক বিশেষ মুহূর্ত আসতে চলেছে। আগামী ২৬ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কনসার্টে গুরু জেমসের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন তিনি। সঙ্গে থাকবে তার ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’।

দীর্ঘদিন পর গুরুর সঙ্গে একই মঞ্চে ওঠার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ইমন চৌধুরী। তিনি বলেন, “এটি আমার জন্য ভীষণ রোমাঞ্চকর একটি অনুভূতি। শুধু মঞ্চ ভাগ করা নয়, প্রায় সাত-আট বছর পর জেমস ভাইয়ের সরাসরি পারফরম্যান্স দেখব—এটাই আমার কাছে বড় প্রাপ্তি।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ছয় দিনব্যাপী ‘ম্যানেজমেন্ট উইক ৭.০’-এর অংশ হিসেবে এই কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে। ইমন চৌধুরী একসময় জেমসের ব্যান্ডের গিটারিস্ট হিসেবে কাজ করেছেন। সেই সময়কে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “জেমস ভাই নিজেই একটি প্রতিষ্ঠান। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার সংগীত জীবনে অনেক বড় প্রভাব ফেলেছে।”

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের পিলারের গ্রাফিতি নিয়ে ক্ষুব্ধ সারজিস আলম

26 November 2026

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জেমসের সঙ্গে একই মঞ্চে ইমন চৌধুরী

হালনাগাদ সময় : ০৩:৩২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬