মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে বিশ্বজুড়ে চমক দেখিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। বিশ্বের ১১৬টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে ভোটিং স্কোরে ২৩৮ কোটি ভোট পেয়ে দর্শকদের পছন্দের শীর্ষস্থানে উঠে এসেছিলেন তিনি। তবে এত জনসমর্থন সত্ত্বেও প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি এই মডেল ও অভিনেত্রী।
চূড়ান্ত পর্বের ঠিক আগমুহূর্তেও সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের কাছে ভোটের জন্য আকুল আবেদন জানিয়েছিলেন মাহি। তাঁর আহ্বানে সাড়া দিয়ে বিশ্বজুড়ে দর্শকরা ভোট দিলে তিনি দ্বিতীয় অবস্থান থেকে কম্বোডিয়ার প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে আসেন। তবে মিস ইউনিভার্সের প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী, দর্শকদের ডিজিটাল ভোট এককভাবে সেরা ৩০ নির্ধারণ করে না; বিচারকদের সার্বিক মূল্যায়ন ও অন্যান্য ধাপের সমন্বিত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরি হয়।
অসুস্থতা ও মাত্র কয়েক ঘণ্টার ঘুম সত্ত্বেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালানোর কথা জানিয়ে মাহি ভক্তদের অশেষ সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


























