মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৩ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শচীন কন্যা সারার সঙ্গে কি সত্যিই বিয়ে হচ্ছে সানি দেওলের পুত্রবধূর? জানুন আসল সত্য

  • হালনাগাদ সময় : ০৫:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকারের কন্যা সারা তেন্ডুলকার এবং বলিউড সুপারস্টার সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওলের বিয়ে ঘিরে আচমকাই সরগরম হয়ে উঠেছে সোশাল মিডিয়া। দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে সারার প্রেম ও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে নেটপাড়ায় নানা চর্চা চলে আসছে। তবে এর মাঝেই হঠাৎ রটে যায় যে, দেওল পরিবারের বধূ হতে চলেছেন সারা তেন্ডুলকার। সোশাল মিডিয়ায় এই দাবি ঘিরে তুমুল হইচই শুরু হলে সামনে আসে এই ভাইরাল খবরের আসল সত্য।

সম্প্রতি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবের একাধিক ফ্যান পেজ ও পোর্টাল থেকে সারা তেন্ডুলকার ও রাজবীর দেওলের একসঙ্গে কিছু ছবি এবং এডিট করা ভিডিয়ো শেয়ার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়, শচীন তেন্ডুলকার এবং সানি দেওলের পরিবারের মধ্যে নাকি বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। শুভমন গিলের সঙ্গে বিচ্ছেদের পর রাজবীর দেওলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সারা এবং খুব শীঘ্রই তাদের বিয়ে হতে চলেছে।

বিনোদনের বিভিন্ন সূত্র অনুযায়ী, সারা তেন্ডুলকার এবং রাজবীর দেওলের বিয়ের এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া। তেন্ডুলকার বা দেওল— কোনো পরিবারের পক্ষ থেকেই এই ধরনের কোনো সম্পর্কের কথা জানানো হয়নি। নেটপাড়ায় ঘুরতে থাকা ছবি ও ভিডিয়োগুলির অধিকাংশই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি কিংবা আলাদা অনুষ্ঠানের ছবি জুড়ে এডিট করা হয়েছে, যা মূলত ভিউ বাড়ানোর উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। বাস্তবে তাদের দুজনের মধ্যে কোনো আলাপই নেই।

সারা তেন্ডুলকার বর্তমানে নিজের ক্যারিয়ার, মডেলিং, ফিটনেস এবং শচীন তেন্ডুলকার ফাউন্ডেশনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে, ‘দোনো’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখা রাজবীর দেওলও নিজের আগামী সিনেমার প্রস্তুতিতে মন দিয়েছেন। সব মিলিয়ে, শুভমন গিলের পর এবার রাজবীর দেওলের সঙ্গে সারা তেন্ডুলকারের নাম জড়িয়ে বিয়ের যে জল্পনা ছড়িয়েছে, তা নিছকই নেটপাড়ার রটনা ছাড়া আর কিছু নয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের পিলারের গ্রাফিতি নিয়ে ক্ষুব্ধ সারজিস আলম

26 November 2026

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শচীন কন্যা সারার সঙ্গে কি সত্যিই বিয়ে হচ্ছে সানি দেওলের পুত্রবধূর? জানুন আসল সত্য

হালনাগাদ সময় : ০৫:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬