মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৩৮ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কানাডার শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

  • হালনাগাদ সময় : ০৩:২৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপ। বৈঠকে অনিয়মিত অভিবাসন রোধ, দক্ষ জনশক্তি রপ্তানি ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী কানাডার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নার্সিং, মেডিকেল টেকনোলজি, হোম কেয়ার ও মেরিন ক্যাডেট খাতে বাংলাদেশের প্রশিক্ষিত জনবল রয়েছে। কানাডা চাইলে যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রশিক্ষণ একাডেমি স্থাপন করতে পারে।

জবাবে ওয়েলডন এপ জানান, কানাডার অর্থনীতিতে দক্ষ শ্রমশক্তির চাহিদা রয়েছে এবং তারা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবীদের স্বাগত জানাতে আগ্রহী। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে কানাডার সক্রিয় ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। বৈঠকে সাইবার নিরাপত্তা ও মাদক পাচার রোধে সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কানাডার শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হালনাগাদ সময় : ০৩:২৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬