মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৫ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা বিসিএসের আদলে করার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৩:২৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মানদণ্ডে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত জটিলতা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষকদের মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। অন্য কোনো পেশার সাথে তুলনা না করে শিক্ষকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কী অবদান রাখা সম্ভব, সেদিকেই নজর দিতে হবে।

প্রশিক্ষণের মানোন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ কেবল প্রথাগত ধারায় সীমাবদ্ধ রাখা যাবে না। এতে নতুনত্ব, সৃজনশীলতা এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা অনুযায়ী কারিকুলাম সাজানোই বর্তমান সময়ের দাবি।

অনুষ্ঠানে নায়েমের পরিচালক ড. আতিকুল ইসলাম পাঠান ও অধ্যাপক মো. শাহজাহানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি রসায়ন বিভাগের শিক্ষার্থী হিসেবে নিজের অভিজ্ঞতার স্মৃতিচারণ করে দেশাত্মবোধ ও আন্তরিকতার সাথে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা বিসিএসের আদলে করার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

হালনাগাদ সময় : ০৩:২৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬