মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১০ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সেঞ্চুরিয়নে ধুঁকছে বাংলাদেশ, ইনিংস হারের শঙ্কায় সফরকারীরা

  • হালনাগাদ সময় : ০৩:২৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দুই দিনেই চরম বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর, দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তোপে পড়ে সফরকারীরা এখন ইনিংস হারের শঙ্কায় রয়েছে। দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়ে ৪৯৪ রান সংগ্রহ করেছে, যা বাংলাদেশের চেয়ে ৪০৩ রানে এগিয়ে।

ম্যাচের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা আধিপত্য বিস্তার করেন। ওপেনার মার্কাস অ্যাকারম্যান ১৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। এছাড়া উইয়ান মুল্ডার ১০০ এবং টনি ডি জর্জি ও মার্কো জানসেন অর্ধশতক হাঁকিয়ে দলের সংগ্রহকে পাহাড়সম উচ্চতায় নিয়ে গেছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে মুমিনুল হক সর্বোচ্চ ২৩ ওভার বল করলেও উইকেট পাননি। দিনের শেষ ওভারে তাওহীদ হৃদয় মুল্ডারকে আউট করে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করেন। তবে ফিল্ডিংয়ে ক্যাচ মিস ও কৌশলগত ভুল বাংলাদেশকে আরও কোণঠাসা করে ফেলেছে। বুধবার তৃতীয় দিনে ইনিংস পরাজয় এড়ানোই এখন টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের পিলারের গ্রাফিতি নিয়ে ক্ষুব্ধ সারজিস আলম

26 November 2026

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সেঞ্চুরিয়নে ধুঁকছে বাংলাদেশ, ইনিংস হারের শঙ্কায় সফরকারীরা

হালনাগাদ সময় : ০৩:২৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬