মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৪ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পঞ্চগড়ে পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ১০:৪৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি নুর আলমকে (৩৫) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার রাতে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার ঢাকার আশুলিয়া নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তেঁতুলিয়া থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তার নুর আলম জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ভুটুজোত গ্রামের মোকছেদুল হকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর দুপুরে ভুক্তভোগী শিশুটি তার চাচাতো বোনকে সঙ্গে নিয়ে নুর আলমের দোকানে চকলেট কিনতে যায়। এ সময় বিভিন্ন লোভ দেখিয়ে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

বাড়িতে ফিরে শিশুটি তার পরিবারকে পুরো বিষয়টি জানালে স্বজনরা তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে শিশুটির বাবা বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামি নুর আলম পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানের মাধ্যমে শনিবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া নবীনগর এলাকা থেকে নুর আলমকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইসহ আজ থাকছে ক্রীড়াঙ্গনের ব্যস্ত সূচি

23 November 2026

চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরির ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য বরখাস্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পঞ্চগড়ে পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

হালনাগাদ সময় : ১০:৪৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬