মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:১০ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

  • হালনাগাদ সময় : ০৯:২৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত ২১ নভেম্বর রাতে সোনার দাম পুনর্নির্ধারণ করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। ফলে পরবর্তী নতুন ঘোষণা না আসা পর্যন্ত আজ সোমবার (২৩ নভেম্বর) নির্ধারিত কমানো দামেই দেশের বাজারে সোনা কেনাবেচা হচ্ছে।

বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকায়।

অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৩০ হাজার ৩৩৫ টাকায়।

এর আগে গত ২০ নভেম্বর সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তারও আগে গত ১৯ নভেম্বর ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এমনকি ১৮ নভেম্বরও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল, যেখানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।

উল্লেখ্য, গত নভেম্বর মাসের ৬, ১১, ১২, ১৩ ও ১৪ তারিখেও দেশের বাজারে বেশ কয়েক দফায় সোনার দাম কমিয়েছিল বাজুস।

বাজুসের সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে ডিজাইন ভেদে মজুরি প্রযোজ্য হবে। তবে সোনা ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো স্বর্ণালঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণালঙ্কার সরাসরি কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ মূল্য বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ এবং পারচেজ উভয় ক্ষেত্রেই আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নির্ধারিত মূল্য কার্যকর থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

26 November 2026

এমি অ্যাওয়ার্ডস: রেড কার্পেটে বিজয় সেতুপতির দেশি ঐতিহ্যের ছোঁয়া

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

হালনাগাদ সময় : ০৯:২৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬