মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৬ অপরাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে দেশে মাছের উৎপাদন আরও বাড়বে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০২:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সরকারের পক্ষ থেকে নেওয়া খাল খনন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করা হলে দেশে মৎস্য উৎপাদন ব্যবস্থা আরও বেশি সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশের সামগ্রিক মৎস্য চাহিদা রয়েছে ৪৯ লাখ মেট্রিক টন, বিপরীতে দেশে মোট মৎস্য উৎপাদন হচ্ছে ৫১ লাখ মেট্রিক টন। অভ্যন্তরীণ চাহিদা সফলভাবে মিটিয়ে এই উৎপাদিত মাছ বিদেশেও রপ্তানি করা হচ্ছে। সরকারের চলমান ২০ হাজার কিলোমিটার খাল খনন প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে দেশের মৎস্য খাত আরও অভাবনীয় সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, দেশে টেকসই মৎস্য খাত গড়ে তোলা, মৎস্যজীবীদের প্রকৃত ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রসার ঘটানোর মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশেই নানা আয়োজনে বিশ্ব মৎস্য দিবস ২০২৬ উদযাপিত হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ার ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ড, এখনও নিখোঁজ ২৯

23 November 2026

বদলি বাণিজ্যে লাগাম টানতে রাজশাহীতে খাদ্য বিভাগের নতুন উদ্যোগ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে দেশে মাছের উৎপাদন আরও বাড়বে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ০২:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬