মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২২ অপরাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বদলি বাণিজ্যে লাগাম টানতে রাজশাহীতে খাদ্য বিভাগের নতুন উদ্যোগ

  • হালনাগাদ সময় : ০৩:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সরকারি খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) পদে বদলি-বাণিজ্য ও তদবির বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। ব্যক্তিগত যোগাযোগ কিংবা প্রভাবশালীদের সুপারিশের পরিবর্তে অনলাইন আবেদন, যোগ্যতা যাচাই ও লটারির মাধ্যমে কর্মকর্তা নির্বাচন করা হচ্ছে। এর ফলে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি তদবিরনির্ভর পদায়নের অবসান ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

লটারিতে বদলির নতুন পদ্ধতির অংশ হিসেবে গত বুধবার (১৮ নভেম্বর) লটারির মাধ্যমে খাদ্যগুদামের ৯ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলীর স্বাক্ষরিত এক আদেশে তাঁদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত রোকন আলীকে নাটোরের গোপালপুর খাদ্যগুদামে পদায়ন করা হয়েছে। নাটোর সদরের হাসান মনসুর সোহাগকে একই জেলার বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি খাদ্যগুদামে এবং নওগাঁর মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং সাপাহার খাদ্যগুদামের অতিরিক্ত দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসানকে পোরশা উপজেলার নীতপুর খাদ্যগুদামে বদলি করা হয়েছে।

এ ছাড়া রাজশাহীর বাঘা উপজেলার খাদ্য পরিদর্শক এস এম মিজানুর রহমানকে নওগাঁর আত্রাই খাদ্যগুদামে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার খাদ্য পরিদর্শক শামিরুল ইসলামকে নওগাঁর মহাদেবপুর উপজেলার মহিষবাথান খাদ্যগুদামে এবং সিরাজগঞ্জ সদর উপজেলার খাদ্য পরিদর্শক পলাশ কুমার সূত্রধরকে বগুড়ার ধুনট খাদ্যগুদামে পদায়ন করা হয়েছে।

এছাড়া নাটোরের লালপুর উপজেলার খাদ্য পরিদর্শক মোহাম্মদ ইলিয়াছ হোসেনকে পাবনার ফরিদপুর খাদ্যগুদামে, সুজানগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনকে একই জেলার চাটমোহর খাদ্যগুদামে এবং সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সংযুক্তিতে থাকা শুকলা খানমকে রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

নাটোরের গোপালপুর খাদ্যগুদামে বদলি হওয়া রোকন আলী বলেন, ‘লটারির মাধ্যমে বদলি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। কোনো ধরনের সুপারিশ কিংবা তদবির ছাড়া বদলি করা হচ্ছে। এর ফলে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা এসেছে। খাদ্য বিভাগের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’

নওগাঁর আত্রাই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন পাওয়া এস এম মিজানুর রহমান বলেন, ‘এভাবে লটারির মাধ্যমে পদায়ন হওয়ায় যোগ্য কর্মকর্তাদের জন্য সমান সুযোগ তৈরি হয়েছে। কোনো ধরনের তদবির ছাড়াই দায়িত্ব পেয়েছি। নতুন এই পদ্ধতি খাদ্য বিভাগের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করি।’

এর আগেও রাজশাহী বিভাগের কয়েকটি খাদ্যগুদামে নতুন পদ্ধতিতে কর্মকর্তা পদায়ন করা হয়েছে। গত ১ নভেম্বর রাজশাহীর নওহাটা এবং বগুড়ার বেতগাড়ী ও সারিয়াকান্দি খাদ্যগুদামে লটারির মাধ্যমে যোগ্য কর্মকর্তাদের মধ্য থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ জুন রাজশাহী বিভাগে এই কার্যক্রমের সূচনা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সেঞ্চুরিয়নে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামছে বাংলাদেশ

23 November 2026

টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় স্থান হারাল নিউজিল্যান্ড, বাংলাদেশ দশে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বদলি বাণিজ্যে লাগাম টানতে রাজশাহীতে খাদ্য বিভাগের নতুন উদ্যোগ

হালনাগাদ সময় : ০৩:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬