মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৭ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শাহজালাল বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩

  • হালনাগাদ সময় : ১১:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে সাত কেজি (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনি ২ নম্বর ক্যানোপির আউট গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জ সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন পালানোর চেষ্টা করেন। পরে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন। তল্লাশি চালিয়ে সৌরভের কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট বলে শনাক্ত হয়।

এপিবিএন জানায়, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে এনে জুয়েল ও শাওনসহ অজ্ঞাতনামা সহযোগীদের মাধ্যমে চোরাচালান করে আসছিলেন তারা।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছিল। চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইসহ আজ থাকছে ক্রীড়াঙ্গনের ব্যস্ত সূচি

23 November 2026

চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরির ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য বরখাস্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শাহজালাল বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩

হালনাগাদ সময় : ১১:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬