মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৭ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জবির দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা রুমি গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০৭:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের বিতর্কিত ঠিকাদার এবং চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ নেতা ওমর ফারুক রুমিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বাংলামোটর এলাকায় অভিযান চালিয়ে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জবির দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দরপত্র জালিয়াতি, প্রাক্কলিত ব্যয় ফাঁস করে কাজ বাগিয়ে নেওয়া এবং বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা গেছে, দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় দীর্ঘ দিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলেন রুমি। প্রকল্পের প্রথম পর্বের সাতটি দরপত্রের মধ্যে ছয়টিতেই ঠিকাদার হিসেবে কাজ বাগিয়ে নেয় তার মালিকানাধীন প্রতিষ্ঠান। প্রায় ৯০ শতাংশ দরপত্রই ছিল তার সিন্ডিকেটের দখলে। এমনকি দরপত্র আহ্বানের আগেই ভেতরের গোপনীয় প্রাক্কলিত ব্যয় (এস্টিমেট) ফাঁস করে অবৈধ সুবিধা নেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে।

অনুসন্ধানে জানা যায়, ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফের মাধ্যমে এ প্রকল্পে রুমি তার আধিপত্য শুরু করেন। পরবর্তীতে ছাত্রলীগের সাবেক নেতা ইব্রাহিম-আকতার, শাহীন চেয়ারম্যান এবং তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রুমি নতুন কৌশলে ছাত্রনেতাদের সঙ্গে আঁতাত করে সিন্ডিকেট বজায় রাখার চেষ্টা চালান। সাবেক ও বর্তমান প্রশাসনকে ব্যবহার করে মাটি ভরাটসহ বিভিন্ন খাতে কোটি কোটি টাকার ভুয়া বিল উত্তোলনের পরিকল্পনাও ছিল তার।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসেও জবির নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের দায়ে এই ঠিকাদারের নাম গণমাধ্যমে উঠে এসেছিল। বর্তমানে আটক ডায়নামিক ঠিকাদার রুমির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ডিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইসহ আজ থাকছে ক্রীড়াঙ্গনের ব্যস্ত সূচি

23 November 2026

চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরির ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য বরখাস্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জবির দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা রুমি গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০৭:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬